শিরোনাম :
শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রবাসীর বাড়িতে লুটপাট ও যৌতুক মামলার দাবি ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর ‎রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত রূপসায় এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড ‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎ নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ রূপসায় ট্রাক্টর ব্যবহার নিয়ে বিরোধ, দুই পক্ষের দুইজন আহত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রবাসীর বাড়িতে লুটপাট ও যৌতুক মামলার দাবি

Reporter Name
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ তুলে শ্বশুরবাড়িতে বিচার চাওয়ার পর নিজের বাড়িতে লুটপাট ও মিথ্যা যৌতুক মামলায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন গোলাম কিবরিয়া অনিক নামের এক কুয়েতপ্রবাসী। যদিও বিষয়টিকে মিথ্যা দাবী করেন, স্ত্রী আরিয়ান আক্তার জেরিন ও শশুর মিজানুর রহমান। তাদের দাবি, বিবাহের পর থেকে আরিয়ান আক্তার জেরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন অনিক। আর আরিয়ান আক্তার জেরিনের পক্ষে ফোন করে নিউজটি প্রচার করতে বারন করেন রিয়াদ হাসান নামের এক ব্যক্তি। পরিচয় দেন একজন আইনজীবীর সহকারী হিসেবে।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক মজুমদার বাড়ির বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে গোলাম কিবরিয়া অনিক ও কালিয়াপাড়ার সুয়াপাড়ার মিজানুর রহমানের মেয়ে আরিয়ান আক্তার জেরিনের দাম্পত্য জীবনের দ্বন্দ্বে শাহরাস্তি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের পর আদালতে মামলা চলমান রয়েছে।
গোলাম কিবরিয়া অনিকের পক্ষে তার বাবা হুমায়ুন কবির থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় বিয়ের পর স্ত্রীর পড়াশোনা, হোস্টেল ফি ও হাতখরচ বাবদ কুয়েত থেকে প্রায় আট লাখ টাকা পাঠিয়েছেন অনিক।
প্রবাসীর অভিযোগ, সম্প্রতি স্ত্রীর একাধিক পরকীয়ার বিষয়টি জানতে পেরে তিনি প্রমাণসহ শ্বশুরবাড়ির লোকজনকে জানান এবং বিচার চান। কিন্তু সমাধানের পরিবর্তে তাঁরা বাড়িতে এসে মালামাল নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
পরে স্ত্রী তাঁকে তালাক না দিয়ে ২০ লাখ টাকা দাবি করছেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর ও তাঁর বৃদ্ধ বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুকের মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্ত্রীর বিরুদ্ধে।
এদিকে উল্টো মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন আরিয়ান আক্তার জেরিনের বাবা মিজানুর রহমান। তার দাবি, মেয়ের অনিচ্ছায় অনিক তালাক প্রদান করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিয়ান আক্তার জেরিন ও মিজানুর রহমানের বিভিন্ন ছবি ব্যবহার করে অপপ্রচার করেন অনিক।
পরকীয়ার বিষয়টি অস্বীকার করে জেরিন বলেন, আদালতে মামলা হওয়ার পর বিষয়টি সেখানে খোলাসা করা হয়েছে। যে অপপ্রচারগুলো চালানো হয়েছে তার বিরুদ্ধে এসবের কোন প্রমাণ দিতে পারেনি অনেক।

স্বামী, স্ত্রীর এমন দ্বন্দ্বে ফাটল ধরে দুই পরিবারে। যা দ্রুত নিরসন করার দাবী এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category