শিরোনাম :
‎রিপোর্টার্স ক্লাব রংপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রবাসীর বাড়িতে লুটপাট ও যৌতুক মামলার দাবি ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর ‎রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত রূপসায় এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড ‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎ নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

‎রিপোর্টার্স ক্লাব রংপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

আঃ রাজ্জাক (রিয়াদ), রংপুর।। 

‎সাংবাদিকদের ঐক্য, পেশাগত সম্প্রীতি ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রিপোর্টার্স ক্লাব রংপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নিয়মিত সভা আয়োজন এবং সদস্যদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে তিন মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রিপোর্টার্স ক্লাব রংপুরের নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ।
‎
‎সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নবনিযুক্ত সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ও রংপুর ব্যুরো প্রধান মাজেদ মাসুদ একটি বিস্তারিত তিন মাসের কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনায় ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন উদ্যোগ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মপরিকল্পনায় ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ, শীতকালীন ফ্যামিলি ডে উদযাপন, কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা আয়োজন এবং ক্লাবের পরিবেশকে আরও প্রাণবন্ত ও সদস্যবান্ধব করে তোলার প্রস্তাব করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে একটি কার্যকর সাংবাদিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎
‎সভায় সাধারণ সম্পাদক মাজেদ মাসুদ বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটি সাংবাদিক সংগঠনকে কার্যকর ও গতিশীল রাখতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা জরুরি। দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ক্লাবকে নতুন উদ্যমে এগিয়ে নিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগঠনের অবকাঠামোগত উন্নয়ন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রিপোর্টার্স ক্লাব রংপুরকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় ক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে সদস্যদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে ক্লাবের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা এবং সাংবাদিকদের পেশাগত ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুর রশিদ জীবন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বর্ণালী জামান। এ ছাড়া কার্যকরী সদস্য ও সিনিয়র সাংবাদিক হালিম আনছারী, অধ্যাপক মোজাফফর হোসেন, মিরু সরকারসহ ক্লাবের সাধারণ পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, শাকিল মাহমুদ, নববী ফেরদৌস রাফি, আহসান হাবীব মিলন ও মাহবুব সুমন সভায় উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও সদস্যদের অংশগ্রহণমূলক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ জানান উপস্থিত সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category