শিরোনাম :
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের নির্বাচনী উঠান বৈঠক পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

খুলনার বটিয়াঘাটায় আমন মৌসুমে বীজতলা তৈরি শেষ করে চারা রোপণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

Reporter Name
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রিপন রায়,খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ ইউনিয়নে চলতি আমন মৌসুমে বীজতলা তৈরি শেষ করে চারা রোপণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি আমন মৌসুমে প্রায় ১৭ হাজার,৭ শত ২০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উক্ত জমির জন্য ২০০ হেক্টর জমি বীজতলা তৈরিতে নির্ধারন করা হয়েছে । এর মধ্যে ১০ হাজার হেক্টর জমিতে স্থানীয় জাত ,১০০ হেক্টর জমিতে বারী ও ৬২০ হেক্টর জমিতে উপসী চাষের আওতায় আনা হয়েছে। স্থানীয় জাতের মধ্যে রয়েছে মোহিনী ছালট,রাণী ছালট,ভূটে ছালট,বাঁশফুল বালাম,কাঁচড়া,মরিশসাল,
কুমড়ী,রাঙ্গাকচ্চি,হেডমুমড়ী,ঘুনসী,বজ্জরমুড়ি,হোগলা পাতা,বাঁশমতি,চিনিকানাই, ইত্যাদি,বিরী ১০৩,৯৩,৯৪,৯৫ ও ৭৬ এবং বিআর ১০ ও বিআর ২৩ জাতের ধান চাষের আওতায় আনা হয়েছে । বটিয়াঘাটায় আমন মৌসুমে ৮০ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । বোরো মৌসুমে বটিয়াঘাটায় ৫৪ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন। এব্যাপারে চক্রাখালী গ্ৰামের কৃষক মৃনাল টিকাদার এ প্রতিবেদককে বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরে ঘটে যাওয়া নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয় । বর্ষা পূর্বে বীজতলা তৈরি প্রস্তুতি নিলেও হঠাৎ বিরামহীন ভারী বর্ষণে বীজতলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের । এছাড়াও এলাকার নদীনালা, খালবিল ভরাট হয়ে স্লুইসগেট গুলো অকেজো হয়ে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে । শুধু তাই নয় যেটুকু নদীনালা ও খালবিল রয়েছে তাও প্রভাবশালীরা দখলে রেখে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করে কৃষি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে । সকল প্রতিবন্ধকতা কাটিয়ে কৃষি জমির পানি নিষ্কাশনে বিলম্বিত হওয়ার বীজতলা কিছু নষ্ট হয়েছে,যা পুনরায় নতুন করে কিছু বীজতলা তৈরি করতে হয়েছে । এব্যাপারে কৃষি অ অফিসের পক্ষ থেকে জলমা ইউনিয়নে দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ রায় বলেন, পানি চাপে বীজতলা তৈরিতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়েছে। কিন্তু বর্তমানে সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে কৃষকরা চারা রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছে ।‌ এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক বলেন, বর্তমানে কৃষকরা বীজতলা থেকে চারা উঠায়ে ক্ষেতে রোপনের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে । কৃষকদের সাহায্য করতে উপ- সহকারী কৃষি অফিসারা সার্বক্ষণিক মাঠে কাজ করছে । এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার,ফলজ ও বনজ বৃক্ষের চারা সহ বিভিন্ন ধরনের কৃষি প্রোনোদনা সহায়তা প্রদান করা হয়েছে । আগামীতে আবহাওয়া অনুকূল সহ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category