শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

চন্দনীমহল বাজারে দুই ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল বাজারে দুটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের এই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে বিসমিল্লাহ মেডিকেল হলে স্যাম্পল ওষুধ ও কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, দীপ্ত মেডিসিন কর্নারে স্যাম্পল ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি, ওষুধের মেয়াদ যাচাই এবং স্যাম্পল ওষুধ বিক্রি না করার বিষয়ে সতর্ক করেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category