শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে রূপসায় ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার স্কুল-কলেজের ফুটবল দলগুলোর সাফল্য কামনায় রূপসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য জননেতা আজিজুল বারী হেলালের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় রূপসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসার ফুটবল দলের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২৩ আগস্ট) দিনব্যাপী রূপসার ১ নম্বর আইচগাতী ইউনিয়নের সৈয়দ আরশাদ আলী ও ছবুরুন নেছা গার্লস কলেজ, ২নং শ্রীফলতলা ইউনিয়ন এলাকায়, পিঠাভোগ হাই স্কুল, ঘাটভোগ ইউনিয়ন এবং নৈহাটি ও টিএসবি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে মোট ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল দল ক্রীড়া সামগ্রী পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা আনারুল আজীম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, মোঃ আনিছুর রহমান, মোঃ আরিফুর রহমান, মোল্লা এনামুল কবীর, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, মোল্লা রিয়াজুল ইসলাম, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।

বক্তারা আরও বলেন, প্রয়োজনীয় সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর সাফল্য কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category