শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির তথ্যগত মিথ্যা  ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করছে দৈনিক ইবিনিউজ২৪ডটকম

Reporter Name
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক / বার্তা কক্ষ:

‎সম্প্রতি রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে জামাত নেতার ছেলের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগ তুলে নিউজ করেছিল দৈনিক ইবিনিউজ২৪ডটকম যা বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রানা ইসলামের মনগড়া নিউজ। এবং উদ্দেশ্য প্রণোদিত। বদরগঞ্জ উপজেলা প্রতিনিধির একান্ত দায়বদ্ধতা এই নিউজ এর জন্য। এই নিউজের জন্য কোন দায়ভার নিতে পারবে না এবং নিবেনা।  তাৎক্ষণিক নিউজের সত্যতা যাচাই না করে প্রকাশ করার জন্য দৈনিক ইবিনিউজ২৪ডটকম দুঃখ প্রকাশ করছে।

‎সংবাদটিতে জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম, ওজনে কারচুপি এবং উপকারভোগীদের নতুন কার্ড এবং বস্তুা না দেয়ার কথা বলে টাকা নেয়ার যেসব অভিযোগের উল্লেখ করা হয়েছিল, তার বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাইয়ে অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। যথাযথ তথ্যপ্রমাণ ও নিরপেক্ষতা যাচাই না করে এমন স্পর্শকাতর সংবাদ প্রকাশের জন্য দৈনিক ইবিনিউজ২৪.ডটকম কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে এই সংবাদের দায়বদ্ধতা থেকে উক্ত প্রতিবেদনের তথ্য প্রদানকারী বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রানা ইসলামকে একটি প্রাতিষ্ঠানিক ‘কারণ দর্শানোর নোটিশ’ (শোকজ) জারি করা হয়েছে।

‎কর্তৃপক্ষের নির্দেশনায় জানানো হয়েছে, সংবাদটির সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। সেই সাথে হুশিয়ারি প্রদান করা হয়েছে যে, ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁকে প্রতিনিধি পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। ‎দৈনিক ইবিনিউজ২৪.ডটকম সর্বদা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং সত্য সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। অসত্য বা বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category