শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বাংলাদেশে সাংবাদিক নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ, এক সপ্তাহে ৬ ঘটনায় সাংবাদিকদের আক্রান্তের দাবি।BJPC র

Reporter Name
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ: দেশে সাংবাদিকদের ওপর হামলা, মারধর, হুমকি ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)। সংগঠনটির প্রকাশিত তথ্যচিত্র অনুযায়ী, ২২ থেকে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত মাত্র এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, পেশাগত কাজে বাধা এবং গ্রেফতারের ঘটনা ঘটেছে।

বিজেপিসির তথ্যচিত্রে শরীয়তপুর,কুমিল্লা,পিরোজপুর,রাজশাহী,কুষ্টিয়া ও ঢাকায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্রে উল্লেখ করা হয়, শরীয়তপুরে টেলিভিশন সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ, কুমিল্লায় সংবাদ সংগ্রহের পথে সাংবাদিকের ওপর হামলা, পিরোজপুরে কোচিং বাণিজ্য নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, রাজশাহীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা এবং ঢাকায় সাংবাদিক গ্রেফতারের মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

একই সময়ে যশোরের শার্শায়ও পাঁচ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠে আসে,বিজেপিসির দাবি।

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলা, হুমকি ও পেশাগত কাজে বাধার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে পেশাগত কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “সাংবাদিকের ওপর হামলা মানে শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়—এটি জনগণের জানার অধিকার ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category