শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বারইখালী ইউনিয়নের নেতৃত্বে আসতে চান কাজী মো. মহসীন হোসাইন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মো. মহসীন হোসাইন “ইনসাফ, আমানতদারি, মানবিকতা ও উন্নয়ন”—এই চার মূলনীতিকে সামনে রেখে ইউনিয়নবাসীর জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।তার অঙ্গীকারের মধ্যে রয়েছে অসহায়, হতদরিদ্র, বিধবা, এতিম, প্রতিবন্ধী ও প্রবীণ মানুষের জন্য সামাজিক সহায়তা জোরদার, সরকারি ভাতা প্রকৃত অসহায়দের কাছে পৌঁছাতে সহযোগিতা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং কৃষক ও মৎস্যজীবীদের পাশে দাঁড়ানো।

এছাড়া রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ, নিরাপদ পানি, স্যানিটেশন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।কাজী মো. মহসীন হোসাইনের মূল দর্শন—“মসজিদ হবে নৈতিকতা ও মানবসেবার কেন্দ্র, ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র।” দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বারইখালী ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category