শিরোনাম :
রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

বিসিএস ক্যাডার হতে চায় গোল্ডেন এ প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থী আলিফ

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করেছে কৃতি শিক্ষার্থী মো. রাব্বি রহমান আলিফ। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী আলিফ ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চায়।
আলিফের এই স্বপ্ন বাস্তবায়নে তার বাবা মো. রাজিবুর রহমান ও মা কোহিনুর বেগম সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পাশে থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। একই সঙ্গে ছেলের স্বপ্ন পূরণে আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেছেন তারা।
 আলিফের বাবা-মা বলেন, ছেলের ভালো ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে সে যেন উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে—এটাই তাদের প্রত্যাশা।
কৃতি শিক্ষার্থী মো. রাব্বি রহমান আলিফ তার স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category