শিরোনাম :
ক্লেমেন্টাইন ও তার বিস্ময়কর জগৎ বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত তিন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত ‎জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রংপুরে গণঅধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি ‎ ‎শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না: মুফতি সালেহ আহমাদ মুহিত ‎ মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের পথসভা হাজীগঞ্জের বেলঘরে প্রবাসী স্ত্রীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা, পাল্টাপাল্টি অভিযোগ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার ২০২৭-২৮ মেয়াদে নবগঠিত জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নগরীর সিটি বাজারস্থ জেলা কার্যালয়ে শপথ গ্রহণ করেন সভাপতি পদে এটিএম গোলাম মোস্তফা বাবু, সহ-সভাপতি পদে মাওলানা মোঃ হিফজুর রহমান, মাওলানা মোঃ আশরাফ আলী, মুহা. গোলজার হোসেন, সেক্রেটারী পদে মুহা. মাহমুদুর রহমান রিপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডাঃ মোঃ সাইফুর রহমান, সহ-সম্পাদক পদে মোঃ মোস্তাকিম সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদ হোসেন, মুহা. সাদ্দাম হোসেন, মুহা. লিয়াকত বিন সিদ্দিক, প্রচার সম্পাদক পদে মোঃ জিলকাদুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক পদে মোঃ গোলাম মোস্তফা, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ জাবের চৌধুরী জুয়েল, প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা আতাউর রহমান হামেদী, দাওয়াত ও জনশক্তি সম্পাদক পদে মোঃ আরিফ হোসাইন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে অ্যাড. সালেকুর রহমান, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক পদে মাওলানা মুহা. হযরত আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ মোক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম, নির্বাচন ও জন নির্বাচনী সম্পাদক পদে মোঃ একরামুল হক, সহ-প্রচার সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান মন্ডল, সহ-দপ্তর সম্পাদক পদে মোঃ রিয়াজুল ইসলাম, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদীন, সহ-প্রশিক্ষণ সম্পাদক পদে মাও: মোঃ আমিনুল ইসলাম, সহ-দাওয়াত ও জনশক্তি সম্পাদক পদে মোঃ আতাউর রহমান, কার্যকরী সদস্য পদে মোঃ আলতাব হোসেন, মাও: মোঃ বেলাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আনিচুর রহমান।

 

শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা বলেন, দায়িত্ব কোনো ব্যক্তিগত মর্যাদা বা পদ-পদবির বিষয় নয়; এটি একটি আমানত। আল্লাহ তায়ালা প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাই সংগঠনের দায়িত্বশীলদের ইখলাস, তাকওয়া, আমল, সততা ও আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাদের ব্যক্তিগত জীবন হতে হবে আদর্শিক ও আমলনির্ভর। দাওয়াত, সংগঠন পরিচালনা, জনকল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদের চরিত্র ও আমলকে শক্তিশালী করার মাধ্যমে সমাজে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। কোনো দায়িত্বশীল যেন দায়িত্বকে ব্যক্তিস্বার্থ বা পদ-পদবির মাধ্যম হিসেবে গ্রহণ না করেন-এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নবনির্বাচিত দায়িত্বশীলরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠা, সততা, আমানতদারি ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category