শিরোনাম :
খুলনায় র‍্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল সহ বি- কোম্পানি ৩ জন গ্রেপ্তার ‎রংপুরে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি মোরেলগঞ্জে গাছে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার বাগেরহাটে মোরেলগঞ্জে সেপটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত বদরগঞ্জে মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিলেন ছেলে,থানায় অভিযোগ।  ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সহ-সভাপতি হলেন মুফতি সালেহ আহমাদ মুহিত ‎বদরগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে ভোটের আগে মাঠ গরম, চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু ‎ বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে জখম অভিযোগ।  মোরেলগঞ্জ সদর ইউনিয়নে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত ‎বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামসহ সংক্রামক রোগ মোকাবেলা বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

খুলনায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Reporter Name
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা তাঁতী দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৩০মে দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম লিটন তালুকদার। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা, রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী নেতৃত্ব এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথপ্রদর্শক। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানা জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দীপু শেখ। তিনি বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব।”এ সময় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য মোঃ জামাল মোল্লা, মোঃ সুজন ভুঁইয়া, মোঃ নাসির ব্যাপারী, বিএনপি নেতা একলাস আলী, ছাত্রনেতা মোঃ তাউস ইখলাস তুরান, মোঃ রাসেল, মোঃ মাঈনুল ইসলাম, মোঃ জাকির হোসেন এবং মোঃ তিশান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানের সার্বিক তথ্যাবধায়নে ছিলেন ছাত্রনেতা মোঃ তাউস ইখলাস তুরান ও ছাত্রনেতা মোঃ মাঈনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category