শিরোনাম :
গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা মাউশি রংপুরে সহকারী পরিচালক পদে নিয়োগ নিয়ে বিতর্ক প্রাকৃতিক জলাশয়, খাল-বিলে পোনা মাছ অবমুক্ত করণ। রূপসায় এমপি আজিজুল বারী হেলাল ১৭ বছরে নির্যাতনের পরও ছাত্রশিবিরের কার্যক্রম থামেনি: সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ‎ শিক্ষার্থীদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ, সিসি ক্যামেরার আওতায় আবু হুরাইরা মাদ্রাসা ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন ঠেকাতে মানববন্ধন ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় জমকালো আয়োজনে বন্ধুমহলের ১৬ দলীয় মিনি বারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়ায় জনস্বাস্থ্য ঝুঁকিতে বসতবাড়ির মাত্র ৬ ফুট দূরে ছাদে পোল্ট্রি খামার, দুর্গন্ধ ও বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

Reporter Name
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি, মোঃ মাফিজুল ইসলাম:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঠেংগাপাড়া গ্রামে গোবর ও কেঁচো থেকে ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন করে সফলতার মুখ দেখছেন দুই বন্ধু তুহিন রেজা ও রবিন।

তাদের “তুহিন রেজা ভার্মি কম্পোস্ট” কারখানাটি এখন এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় ছোট পরিসরেই এই কারখানা গড়ে তুলেছেন তারা। গরুর গোবর ও বিশেষ জাতের কেঁচোর মাধ্যমে ২৪-৩০ দিনেই উৎপাদন হচ্ছে উন্নতমানের জৈব সার।

এ বিষয়ে তুহিন রেজা বলেন, এটা খুবই লাভজনক প্রতিষ্ঠান। আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন, তার প্রায় অর্ধেকই লাভ থাকে। যারা বেকার যুবক আছেন, বাড়িতে বসে না থেকে তারাও আমাদের মতো ভার্মি কারখানা তৈরি করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারেন।
কারখানার অপর উদ্যোক্তা রবিন জানান, রাসায়নিক সারের বিকল্প হিসেবে কৃষকরা এখন এই জৈব সারের দিকে ঝুঁকছেন। এতে জমির উর্বরতা বাড়ার পাশাপাশি ফলনও ভালো হচ্ছে।
স্থানীয় কৃষকরা বলছেন, এই জৈব সার ব্যবহারে ফসলের খরচ কমছে এবং পরিবেশও ভালো থাকছে।
তুহিন ও রবিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার কৃষি সংশ্লিষ্টরা।

তুহিন এর ফোন নাম্বার
০১৬০৬০৮২৩৫২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category