শিরোনাম :
জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চাঁদপুরের মেয়ে মাইলস্টোন কলেজের শিক্ষিকা তিশার প্রাণ গেল রাজধানীর সড়কে আরব সাগরে ভারত-পাকিস্তান রণতরির সংঘর্ষ! পাকিস্তানকে কড়া প্রতিবাদ ভারতের! মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি , থানায় জিডি ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক হাজীগঞ্জের ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন,ধাক্কা দিলে দরজা খুলে যাবে’ নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির কর্মকর্তা শূন্য রূপসা উপজেলা পরিষদ: ধার-দেনা’ কর্মকর্তা ও জোড়াতালির প্রশাসনে নাগরিক সেবা স্থবির
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

চাঁদপুরের মেয়ে মাইলস্টোন কলেজের শিক্ষিকা তিশার প্রাণ গেল রাজধানীর সড়কে

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আশিক আহমেদ রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী-মেরাদিয়া এলাকায় দুই বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসফিয়া আহমেদ তিশা (৩১)। তিনি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার বাসিন্দা এবং চাঁদপুরের পরিচিত রোটারিয়ান ও চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রী-মেরাদিয়া এলাকার ফরাজী/বসুমতি হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও বিভিন্ন প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, তিশাকে একটি বাস ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এরপর আরেকটি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি দৃশ্য উপস্থিত মানুষকে নাড়া দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসের চাকায় তিশার হাতের ছাপ দেখা যায়। মুহূর্তের এই মর্মান্তিক ঘটনায় স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর স্বামী প্রবাসে থাকেন।

এ ঘটনায় খিলগাঁও থানা পুলিশ দুটি বাস জব্দ করেছে এবং একটি বাসের চালক ও অন্যটির হেলপারকে আটক করেছে। তবে দুর্ঘটনার সময় তিশা মোটরসাইকেলে ছিলেন নাকি অন্যভাবে চলাচল করছিলেন—এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে কোনো মোটরসাইকেল পাওয়া যায়নি বলেও পুলিশ জানিয়েছে।

তিশার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে চাঁদপুরের সামাজিক ও রোটারি অঙ্গনসহ পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category