পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবগঠিত কমিটির কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক:
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।
এ সময় উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনি, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম শাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, সহসভাপতি শরিফুল ইসলাম শাওন, বায়েজিদ রহমান সাহিন, মোয়াজ্জেম হোসেন মিজান, বজলুর রহমান বাবলু ও মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহাগ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আলিম আল রাজি লিটন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, সহসাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বাপ্পী, সুমন ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, জাকারিয়া পান্না, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান হাসান ও প্রচার সম্পাদক ডিএম জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত ফোরামের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও প্রতিনিধি কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিমগাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরেন। আয়োজকেরা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, নেতাকর্মী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।