শিরোনাম :
ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন ঠেকাতে মানববন্ধন ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় জমকালো আয়োজনে বন্ধুমহলের ১৬ দলীয় মিনি বারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়ায় জনস্বাস্থ্য ঝুঁকিতে বসতবাড়ির মাত্র ৬ ফুট দূরে ছাদে পোল্ট্রি খামার, দুর্গন্ধ ও বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে কুপিয়ে হত্যা ৩ জন আহত সমাজের ভালো কাজে ‎যুবসমাজের প্রত্যাশা পূরণে সবসময় পাশে থাকার আশ্বাস রায়হান কবির মিল্টনের রাষ্ট্রপতির সঙ্গে ৬৪ জেলার জেলা পরিষদ প্রশাসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রংপুরে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রূপসায় হামলার পর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট, জীবনের নিরাপত্তাহীনতায় এক পরিবার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

দিঘলিয়ায় জনস্বাস্থ্য ঝুঁকিতে বসতবাড়ির মাত্র ৬ ফুট দূরে ছাদে পোল্ট্রি খামার, দুর্গন্ধ ও বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ

Reporter Name
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধি, খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামে একটি বসতবাড়ির নিকটে অবৈধভাবে স্থাপিত পোল্ট্রি খামারের কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন স্থানীয় বাসিন্দা মো. মাকসুদ শেখ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই এলাকার মো. মনির শেখ প্রায় এক বছর আগে প্রয়োজনীয় অনুমতি ও সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ না করে তার বসতবাড়ির ছাদে একটি পোল্ট্রি খামার স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, খামারটির অবস্থান প্রতিবেশী বসতবাড়ির মাত্র ৬ ফুট দূরে। এছাড়া খামারটি লাখোহাটী এলাকার প্রধান সড়কের পাশেই অবস্থিত হওয়ায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, খামার থেকে নির্গত দুর্গন্ধ ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ফলে এলাকার পরিবেশ ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
মো. মাকসুদ শেখ জানান, পোল্ট্রি খামারের দুর্গন্ধ ও বর্জ্যের কারণে তার পরিবারের সদস্যরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, এ ধরনের পরিবেশে শ্বাসকষ্ট, পেটের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে একাধিকবার পারস্পরিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি খামারটি সরানো বা পরিবেশ দূষণ রোধে কার্যকর কোনো উদ্যোগ নেননি।
এ অবস্থায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে পোল্ট্রি খামার পরিচালনার ফলে দুর্গন্ধ ও বর্জ্যজনিত সমস্যা সৃষ্টি হচ্ছে বলে তাদের অভিযোগ। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category