মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলায় রবিউল শেখ রবি(৫৫) নামের ১ জন নিহত হয়েছেন। এ সময় নিহত রবি এর সঙ্গে থাকা আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। ১২ সেপ্টম্বর শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার বড়ভাগ গ্রামের সাত্তার শেখ এর পুত্র । নিহত রবি পার্শ্ববর্তী কাশিয়ানী বাজারে চা’র দোকানদার। নিহত রবির সথে থাকা আহত ব্যক্তিরা হলেন বড়বাগ গ্রামের মোক্তার বিশ্বাস (৫৩), হৃদয় শেখ (২২) ও লিটন খান (৪২)। আহতদেরকে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, কাশিয়ানী বাজার থেকে রবি ও ওরা ৩ জন এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মাসুদুজ্জামান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত জুন মাসে গ্রাম্য বিরোধের কারনে একই গ্রামে সুমন শেখকে কুপিয়ে হত্যা করেছে।