শিরোনাম :
ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার ‎বদরগঞ্জে কেউ মিছিল-মিটিংয়ের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে রাজপথেই জবাব দেওয়া হবে: পৌর বিএনপির সভাপতি কমল লোহানী  ‎ ‎‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’— বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা বদরগঞ্জে রেললাইনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের কর্মসূচি অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ দিঘলিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বেজি আলামিন গ্রেপ্তার নজরুল প্রতিযোগিতায় ৩টি বিষয়ে রফিকুলের জয়লাভ ৮ নং হাটিলা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের অনুসারী যুবলীগ নেতা জুয়েল ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নজরুল প্রতিযোগিতায় ৩টি বিষয়ে রফিকুলের জয়লাভ

Reporter Name
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৬ এর উপজেলা পর্যায়ে একসঙ্গে তিনটি বিষয়ে সাফল্য অর্জন করেছে প্রথম শ্রেণির শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া। একক অভিনয়ে ১ম, চিত্রাঙ্কনে ২য় এবং নজরুলসংগীতে ৩য় স্থান অর্জন করে সে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
রফিকুল ইসলাম আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে আলফাডাঙ্গা বাজারের হাসপাতাল গেটসংলগ্ন ভুঁইয়া ফার্মেসির স্বত্বাধিকারী মো. ওহিদুর রহমান ভুঁইয়া রাজিব’র বড় ছেলে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে বিভিন্ন বিষয়ে উপজেলার শিক্ষার্থীরা অংশ করে।
‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’—জাতীয় কবির কালজয়ী এই উক্তিকে ধারণ করে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। পাশাপাশি নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
রফিকুলের এমন সাফল্যে তার পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও ভালো ফলের প্রত্যাশা করছে তার পরিবার। তার জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category