শিরোনাম :
রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুতুবপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী উত্তম কুমার সাহা

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরের বদরগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উত্তম কুমার সাহা। ঈদের আনন্দ, সম্প্রীতি ও ত্যাগের চেতনাকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় উত্তম কুমার সাহা বলেন, মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই উৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ।

তিনি বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মত্যাগ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করা। আমরা যদি ঈদের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

চেয়ারম্যান পদপ্রার্থী উত্তম কুমার সাহা আরও বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। একটি ইউনিয়নের উন্নয়ন তখনই সম্ভব, যখন সেখানে সামাজিক সম্প্রীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। তিনি কুতুবপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি এমন একটি ইউনিয়ন গঠন করতে চাই যেখানে থাকবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষি ও অবকাঠামোর উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ এবং দুর্নীতিমুক্ত জনসেবা ব্যবস্থা। জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া থাকলে কুতুবপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ উত্তম কুমার সাহা বর্তমানে ১২ নং কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রংপুর জেলা শাখার সাথেও সম্পৃক্ত থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে ইউনিয়নের সাধারণ মানুষের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন উত্তম কুমার সাহা। বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি স্থানীয় জনগণের আলোচনায় রয়েছেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তাঁর এই শুভেচ্ছা বার্তাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মনে করছেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং উন্নয়ন ভাবনাকে সামনে রেখে দেওয়া এমন বার্তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করে উত্তম কুমার সাহা কুতুবপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। শেষে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category