শিরোনাম :
রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষে লোহানীপাড়াবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী রায়হান কবির মিল্টন

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে লোহানীপাড়া ও দেশের বাইরে অবস্থানরত সকল প্রবাসীসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সমাজসেবক রায়হান কবির মিল্টন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল-আযহা মুসলিম জাতির জন্য ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের শিক্ষা মানবজাতিকে সত্য, ন্যায় ও আল্লাহভীতির পথে চলার অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “কুরবানি কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের অন্তরের হিংসা, অহংকার, লোভ ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়ার শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে আমাদের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করতে হবে।”

মোঃ রায়হান কবির মিলটন বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের অন্যতম অঙ্গীকার। সমাজের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেদিকে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি প্রবাস জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “দেশের বাইরে থাকলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সবসময় হৃদয়ে ধারণ করি। দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

 

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রায়হান কবির মিলটন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১৫ নং লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা এবং প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণে তিনি এলাকায় একজন মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category