শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি ঘোষণা মোরেলগঞ্জ ১০ কোটি টাকার জিপিএফ ফান্ডের জালিয়াতির কারনে মানববন্ধন ও বিক্ষোভ ‎রংপুরে ৯৬৪ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, থাকবে চার স্তরের নিরাপত্তা ‎ সার ডিলার নিয়োগে বিতর্ক, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক প্রভাবের শঙ্কা ‎ বটিয়াঘাটায় সদ্য যোগদান কৃত এসিল্যান্ডের তেঁতুলতলা সরকারি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ‎ফেরদৌস জয়ের নেতৃত্বে রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  ‎ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রংপুরে যুবশক্তির বিক্ষোভ, প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি ‎আওয়ামী লীগ নেতার জামিন কাণ্ডে রংপুরের সেই ওসিকে সিলেট রেঞ্জে বদলি ‎মন্ত্রীর ‘ডিও লেটারে’ রংপুরের প্রকল্প লালমনিরহাটে নেওয়ার প্রস্তাব,ক্ষোভ মিথ্যাচারের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

প্রতিটি পরিবার হবে স্বাবলম্বী ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য

Reporter Name
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আজ সোমবার (১২ অক্টোবর-২০২৬) দুপুর আড়াইটায় এ কনফারেন্সের আয়োজন করা হয়।

প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, সরকারের সামাজিক সুযোগ-সুবিধা সরাসরি নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া এবং প্রতিটি পরিবারকে সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়া নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, আইসিটি কর্মকর্তা ত্রিদ্বীপ সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ।সমাজসেবা কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে নিরপেক্ষ ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কার্ড প্রদান করা হবে। প্রেস কনফারেন্স শেষে দুজন সুপারভাইজার ও একজন গণনাকারীকে ট্যাব প্রদান করা হয়।প্রেস কনফারেন্সে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক জামাল হোসেন বাপ্পাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category