শিরোনাম :
ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার ‎বদরগঞ্জে কেউ মিছিল-মিটিংয়ের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে রাজপথেই জবাব দেওয়া হবে: পৌর বিএনপির সভাপতি কমল লোহানী  ‎ ‎‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’— বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা বদরগঞ্জে রেললাইনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের কর্মসূচি অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ দিঘলিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বেজি আলামিন গ্রেপ্তার নজরুল প্রতিযোগিতায় ৩টি বিষয়ে রফিকুলের জয়লাভ ৮ নং হাটিলা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের অনুসারী যুবলীগ নেতা জুয়েল ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার

Reporter Name
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের মুল্যবান কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনার ছয় দিনের মধ্যে কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার ২৭সেপ্টেম্বর ‘২৬ ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।
পুলিশ জানায়,গত ১৯ সেপ্টেম্বর রাতে পূজা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী। পরদিন সকালে মন্দিরের তালা কাটা ও দরজা খোলা দেখতে পান তিনি। পরে কালীমূর্তি, স্বর্ণালংকার, পিতলের প্রতিমা ও রৌপ্যের অলংকার চুরির বিষয়টি জানা যায়। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করা হয়।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আলফাডাঙ্গার আসাদুজ্জামান সাদ্দাম, তার মা সাজেদা বেগম, বোয়ালমারীর আল আমিন মোল্লা ও আতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাজেদা বেগমের বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে স্বর্ণ-রৌপ্যের অলংকার ও ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। আর সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া সব আলামত মামলায় জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category