শিরোনাম :
জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চাঁদপুরের মেয়ে মাইলস্টোন কলেজের শিক্ষিকা তিশার প্রাণ গেল রাজধানীর সড়কে আরব সাগরে ভারত-পাকিস্তান রণতরির সংঘর্ষ! পাকিস্তানকে কড়া প্রতিবাদ ভারতের! মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি , থানায় জিডি ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক হাজীগঞ্জের ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন,ধাক্কা দিলে দরজা খুলে যাবে’ নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির কর্মকর্তা শূন্য রূপসা উপজেলা পরিষদ: ধার-দেনা’ কর্মকর্তা ও জোড়াতালির প্রশাসনে নাগরিক সেবা স্থবির
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক

Reporter Name
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাদেকুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৫০০ টাকা।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৫০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category