শিরোনাম :
সিলেটে মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার’ আটক-২ নারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে শাহবাগ থানায় জিডি বদরগঞ্জে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড খুলনার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইটভাটা দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ‎বদরগঞ্জে ভ্যানচালক আরিফ হত্যা মামলার আসামি গোপাল ব্যানার্জি র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ‎ বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড বাগেরহাটের মোরেলগঞ্জে ঈদ-উল আযহা উপলক্ষে টিসিবি পন্য বিক্রয় শুরু
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বদরগঞ্জে হত্যাকাণ্ডে সাথে জড়িতদের ছাড় নয়, অপরাধী যেই হোক দ্রুত গ্রেপ্তার করুন: এটিএম আজহারুল ইসলাম

Reporter Name
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

‎রংপুরের বদরগঞ্জ উপজেলা মডেল মসজিদে আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের রায়কে সত্যিকার অর্থে বিশ্বাস করলে জুলাই সনদ বাস্তবায়ন করুন। দেশে একই দিনে দুটি নির্বাচন হয়েছে একটি সরকার স্বীকার করছে, আরেকটি মানতে চাইছে না। ৬৯ শতাংশ মানুষের রায়কে সম্মান জানিয়ে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শুক্রবার (৮ মার্চ) আয়োজিত শিক্ষা বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মো. কামারুজ্জামান বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীলদের আরও সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সমাজ পরিবর্তনের কাজ এগিয়ে নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা আমীর ও সংসদ সদস্য গোলাম রাব্বানী বলেন, দেশ আজ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং সামাজিক অবক্ষয়ের কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থায় দায়িত্বশীলদের জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে আস্থা তৈরি করতে হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না। জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, দেশে নৈরাজ্য, সহিংসতা ও খুনের ঘটনা বাড়ছে। অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। নিজের নির্বাচনী এলাকার সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ড ঘটেছে। এখনো প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনকে বলছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনুন। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অস্থিরতা আরও বাড়বে। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের প্রতিও সমর্থন জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে এটিএম আজহার বলেন, “প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোরও চেষ্টা চলছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিনি আরও বলেন, তেলের সংকটের সময় আমরা সরকারকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। পরে কমিটি গঠন করা হলে দেখা গেল হঠাৎ করেই সংকট কমে গেছে। এতে স্পষ্ট বোঝা যায়, তেলের সিন্ডিকেটে সরকারের লোক রয়েছে অথবা তারা সরকারের ছত্রছায়ায় কাজ করছে।

‎বদরগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মেনহাজুল ইসলাম বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। মানুষের কল্যাণে কাজের মাধ্যমে ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নায়েবে আমীর শাহ মো. রোস্তম আলী বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। দায়িত্বশীলদের যুবসমাজের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।উপজেলা অফিস সেক্রেটারি আবু বক্কর বলেন,সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বাড়াতে দায়িত্বশীলদের নিয়মিত যোগাযোগ ও তদারকি প্রয়োজন।পৌর আমীর মাওলানা মাহফুজুর রহমান বলেন, মানুষ আজ নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা শাহিনুর ইসলাম বলেন, শ্রমজীবী মানুষ বর্তমানে সবচেয়ে বেশি সংকটে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুব বিভাগের সভাপতি মাসুদ হাসান রানা বলেন, “যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক সামাজিক ও ধর্মীয় কার্যক্রম বাড়ানো জরুরি। তরুণদের নেতৃত্ব বিকাশে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিয়াদ ইসলাম/রংপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category