শিরোনাম :
ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার ‎বদরগঞ্জে কেউ মিছিল-মিটিংয়ের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে রাজপথেই জবাব দেওয়া হবে: পৌর বিএনপির সভাপতি কমল লোহানী  ‎ ‎‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’— বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা বদরগঞ্জে রেললাইনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের কর্মসূচি অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ দিঘলিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বেজি আলামিন গ্রেপ্তার নজরুল প্রতিযোগিতায় ৩টি বিষয়ে রফিকুলের জয়লাভ ৮ নং হাটিলা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের অনুসারী যুবলীগ নেতা জুয়েল ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

‎বদরগঞ্জে কেউ মিছিল-মিটিংয়ের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে রাজপথেই জবাব দেওয়া হবে: পৌর বিএনপির সভাপতি কমল লোহানী  ‎

Reporter Name
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

‎রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

‎পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, বদরগঞ্জে মিছিলের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বদরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎

‎সমাবেশে পৌর বিএনপির সভাপতি কমল লোহানী বলেন, ‘বদরগঞ্জে কেউ মিছিল-মিটিংয়ের নামে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। জনগণের শান্তি নষ্ট করার চেষ্টা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘বদরগঞ্জের মানুষ শান্তি চায়। এখানে কেউ ভয়ভীতি দেখিয়ে কিংবা শক্তি প্রদর্শন করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে না।’

‎

‎সমাবেশে কয়েকজন নেতাকর্মীও রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে কঠোর ভাষায় বক্তব্য দেন। তারা বলেন, মিছিলের নামে রাস্তায় নেমে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি কিংবা সংঘাতের পরিবেশ তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। বক্তারা দলীয় নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার লোহানী ভুট্টু বলেন, ‘বদরগঞ্জের রাজপথে বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়রুল হক বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা অশান্তি তৈরির চেষ্টা করলে জনগণই তার জবাব দেবে।’

‎

‎এ সময় পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য খোকন কুমার দাস, পৌর যুবদলের আহ্বায়ক আরিফুজ্জামান সরকার সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোনায়েম কবির, পৌর কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিহাদ সরকার রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বদরগঞ্জে কোনো ধরনের উসকানি, সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে বদরগঞ্জ পৌর শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। কর্মসূচি শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category