শিরোনাম :
পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিরলে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ

Reporter Name
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর -২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর ঐচ্ছিক তহবিল হতে বিরলে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার ৩৬ জন অসুস্থ, দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ১লাখ ৮৩ হাজার ৫ শত টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর -২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপদেষ্টা ও বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা,সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক লুৎফর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category