শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ভিসির চেয়ারে বসার আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও সন্ধ্যায় আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের সেই আদেশ বাতিল করা হয়। ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ড. আনিসুর রহমান আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দ্বিতীয় মেয়াদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও তৃতীয় মেয়াদে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে বৃহস্পতিবার দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

ড. আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রশাসনেও তার অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নাসরিন আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

এর আগে বেরোবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ শওকাত আলী। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে একই দিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নতুন একটি প্রজ্ঞাপন জারি করে পূর্বের নিয়োগ আদেশ বাতিল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সংক্রান্ত গত ১৪ মে ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকে জারি করা আদেশসমূহ বাতিল করা হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, “জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।”

 

ইতোমধ্যে আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিয়োগ এবং পরে তাৎক্ষণিক বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ বিষয়টিকে “অস্বাভাবিক প্রশাসনিক ঘটনা” হিসেবে উল্লেখ করেছেন। তবে কী কারণে নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category