শিরোনাম :
‎মধুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হযরত একরাম ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল হাজীগঞ্জে পৃথক দুই অভিযানে ১৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেপ্তার দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে আবুবকর সিদ্দিক প্রধানিয়াকে দেখতে চান এলাকাবাসী হাজীগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি অনুমোদন, কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি আজহারুল ইসলাম আরমানের হাজীগঞ্জ পৌর যুবদলের ১নং ওয়ার্ডের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হাজীগঞ্জ পৌর যুবদলের ২নং ওয়ার্ডের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা সাংবাদিক শাহ বায়েজিদ আহমেদের মায়ের মৃত্যুতে রংপুর মহানগর জামায়াতের শোক ‎জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: রায়হান কবির মিল্টন কামাল মজুমদারের উদ্যোগে তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ মারুফ হাসানের ক্যামেরা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন মজুমদারের উদ্যোগ ও অর্থায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর সিদ্দিকিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন মজুমদার, ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস পাটোয়ারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জসিম মিজি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মেম্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজান খান, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. সবুজ বেপারী, বিএনপির সদস্য হাজী বাবুল, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন মজুমদার, ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ইব্রাহীম খলিল, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন ও নবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক ও আবু তাহের এবং ছাত্রদল নেতা রাকিব, মো. মেহেদী, মো. সাব্বির, মো. সাহেদ ও মো. রাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

‎মধুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হযরত একরাম

Reporter Name
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।।

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ নম্বর মধুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও শিক্ষিত মুখ মো. হযরত একরাম। “শিক্ষা, ঐক্য ও উন্নয়ন এগিয়ে যাবে বদরগঞ্জ, গড়বে উন্নত রংপুর” এই স্লোগানকে সামনে রেখে তিনি একটি আধুনিক, পরিকল্পিত, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। হজরত একরাম ফেসবুক পোস্টে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তার ঘোষণা দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় জনপদে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিনি শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি, পরিবেশ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনগণের সেবাকেন্দ্রে পরিণত করা হবে এবং দল-মত নির্বিশেষে সকল নাগরিককে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। চেয়ারম্যান প্রার্থী মো. হযরত একরাম বলেছেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। তাই মধুপুর ইউনিয়নের প্রতিটি শিক্ষার্থী ও শিশু যেন মানসম্মত শিক্ষার সুযোগ পায়, সেই লক্ষ্যেই কাজ করতে চান তিনি। তার পরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ। তার মতে, শিক্ষায় বিনিয়োগই একটি উন্নত সমাজ গঠনের সবচেয়ে কার্যকর উপায়।

‎নির্বাচনী অঙ্গীকারে তিনি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভাঙাচোরা ও কাঁচা সড়ক সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সেতু-কালভার্ট নির্মাণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া গ্রামীণ জনপদের যোগাযোগ সহজ করতে প্রয়োজনীয় সরকারি প্রকল্প আনার জন্যও কাজ করবেন বলে উল্লেখ করেছেন। মো. হযরত একরাম বলেছেন, একটি ইউনিয়নের উন্নয়ন তখনই সম্ভব, যখন সেখানে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় থাকে।তিনি ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ইউনিয়নের প্রতিটি মানুষই সমান মর্যাদা ও সম্মানের অধিকারী। সকলকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চান তিনি। তরুণদের বেকারত্ব কমাতে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মমুখী উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী। তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য কাজ করবেন। তার মতে, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

‎নির্বাচনী প্রচারণায় পরিবেশ সংরক্ষণকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন মো. হযরত একরাম। তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল-নদী রক্ষা এবং সবুজায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তোলা হবে। তিনি বিশ্বাস করেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, ইউনিয়ন পরিষদকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান। তার মতে, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সমস্যার কথা শোনা, দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবেন। হযরত একরাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ইংরেজিতে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছেন। স্থানীয় অনেকেই মনে করছেন, একজন শিক্ষিত ও তরুণ নেতৃত্ব ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারেন। চেয়ারম্যান প্রার্থী মো. হযরত একরাম ভোটারদের উদ্দেশে বলেছেন, মধুপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ ইউনিয়নে পরিণত করতে তিনি সকলের সহযোগিতা, দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন। তিনি বলেন, “আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি। ব্যক্তি বা গোষ্ঠীর নয়, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি উন্নত মধুপুর ইউনিয়ন গড়ে তুলি।”

রিয়াদ ইসলাম/রংপুর 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কামাল মজুমদারের উদ্যোগে তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ মারুফ হাসানের ক্যামেরা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন মজুমদারের উদ্যোগ ও অর্থায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর সিদ্দিকিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন মজুমদার, ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস পাটোয়ারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জসিম মিজি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মেম্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজান খান, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. সবুজ বেপারী, বিএনপির সদস্য হাজী বাবুল, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন মজুমদার, ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ইব্রাহীম খলিল, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন ও নবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক ও আবু তাহের এবং ছাত্রদল নেতা রাকিব, মো. মেহেদী, মো. সাব্বির, মো. সাহেদ ও মো. রাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।