শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবেঃ এটিএম আজহারুল ইসলাম

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।। 

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি হচ্ছে শিক্ষা। তাই আগামী প্রজন্মকে যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু সরকারের একার পক্ষে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ দায়িত্ব গ্রহণ করতে হবে।

 

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমের সমন্বয়ে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে পারলেই দেশ এগিয়ে যাবে।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, শুধু বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়ন করলেই শিক্ষার মান বৃদ্ধি পাবে না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করাও জরুরি।

 

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের মূল ভিত্তি রচনা করে। তাই এ স্তর থেকেই শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সুশিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আলী এবং শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান।

 

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিদ্যালয়ের নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category