বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, প্রধান শিক্ষক লিপিকা রানী ও সাংবাদিক শহিদুল ইসলাম।বক্তারা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।