শিরোনাম :
শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত ইশরাত, পরিবারের সন্ধান চাই রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগ,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার পাইপ ধ্বংস খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শিবগঞ্জে বন্যাকবলিত এলাকায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পাইকগাছায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ফুল-ক্রেস্ট ও গাছের চারা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন হাজীগঞ্জে ডাটরা-শিবপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে চাচা শ্বশুরের অনৈতিক সম্পর্কের অভিযোগ ‎লংমার্চ সফল করতে জেলা স্কুল মাঠ পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম 
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান 

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুন) বেলা ১১টার দিকে মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাতী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. কাজী মনিরুজ্জামান।
উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক এপিপি এ্যাড. শিকদার ইমরান হোসাইন। সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ উপজেলা কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। সভাটি সঞ্চালনা করেন জিয়া মঞ্চ পৌর কমিটির সভাপতি কাজী মঞ্জরুল আলম।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category