শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাকের প্রশিক্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ মাদক সম্রাট রবি ঘোষ গ্রেপ্তার মোরেলগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভায় নেতাদের হুঁশিয়ারি ‎জাতীয় সংগীত বলতে না পারায় সন্দেহ, রংপুরে ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক ‎ রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার ‎বদরগঞ্জে কেউ মিছিল-মিটিংয়ের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে রাজপথেই জবাব দেওয়া হবে: পৌর বিএনপির সভাপতি কমল লোহানী  ‎ ‎‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’— বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভায় নেতাদের হুঁশিয়ারি

Reporter Name
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়া পট্টি চৌরাস্তা মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা সোমনাথ দে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাবিনা ইয়াসমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা।সভাটি সঞ্চালনা করেন মোরেলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ।সভায় বক্তারা অভিযোগ করে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার কথা জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category