বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টার (সিসিআরসি)’র নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের অংশগ্রহণে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।মঙ্গলবার সন্ন্যাসী সিসিআরসি ভবনে সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ভোটের কার্যক্রম চলে। নির্বাচনে তাপষ চন্দ্র কর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়ানুর মিয়া ফরাজী সহ-সভাপতি, মোঃ আব্দুল আলিম হাওলাদার সাধারণ সম্পাদক, লিজা বেগম কোষাধ্যক্ষ এবং শিহাব ফরাজী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত নির্বাহী কমিটি সন্ন্যাসী এলাকার জনগণের অংশগ্রহণ ও উদ্যোগকে আরও শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, জনগণের অধিকার ও প্রয়োজনভিত্তিক উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় সরকার ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধিতে কাজ করবে।উল্লেখ্য, সিসিআরসি একটি জনগণভিত্তিক স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং কমিউনিটির স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে সন্ন্যাসী সিসিআরসি ভবিষ্যতে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসইভাবে কমিউনিটির উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। আগামী ০৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।