তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্তৃক দেশে জ্বালাও-পোড়াও নৈরাজ্যে সৃষ্টি করে দেশের অস্তিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ এর নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী জাবেদ,আব্দুল হান্নান,আমিরুল ইসলাম সাহেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দসহ বিক্ষোভ মিছিলটি পৌরসভার সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকঘর মোড়ে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে এ বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।
০১৭৪৫৯৩৯৪৪৮