শিরোনাম :
শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গড়ে উঠবে মেধাবী প্রজন্ম: এটিএম আজহারুল ইসলাম রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত ‎গোপীনাথপুরে মাদকের ‘অভয়ারণ্য’, মুচলেকার পরও থামেনি সুধাংশু চন্দ্র রায়ের মাদক ব্যবসা ‎ ‎রংপুরে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের ভাতার নামে টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে  বদরগঞ্জে মেয়র প্রার্থী মানিকের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত ‎রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ‘স্তব্ধ’ কর্মসূচি, নেসকো কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রংপুরে ‘ঢাকা বিরানি হাউস’-এর নতুন শাখার শুভ উদ্বোধন ‎ভাঙা কালভার্টে ঝুঁকিতে চার গ্রামের মানুষ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ গাছ কাটার অভিযোগ, ম্যানেজিং কমিটি নিয়েও প্রশ্ন হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

‎রংপুরে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের ভাতার নামে টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 

Reporter Name
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

‎রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভাধীন এলাকার ৮নং ওয়ার্ডের মোল্লাটারী  মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে হারাগাছ পৌর বিএনপি ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পৌর বিএনপি। শোকজ ঐ নেতা হলেন হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জু। শুক্রবার (২১ আগস্ট) রাতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়। নোটিশে অভিযোগের বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ নোটিশে বলা হয়েছে হারাগাছ পৌর এলাকার মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা প্রদানের কথা বলে সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু। এ বিষয়ে তিনি বলেন, সরকারি ভাতা প্রদানের নামে দলীয় পরিচয় ব্যবহার করে অর্থ নেওয়ার অভিযোগটি গুরুতর। বিষয়টি দলের নজরে আসার পর অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজখবর ও তদন্ত করা হয়। এ সময় টাকা নেওয়া এবং পরে তা ফেরত দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিও সামনে আসে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, শোকজের জবাব পাওয়ার পর অভিযোগের ধরন ও জবাব পর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমীনের অভিযোগ, সরকারি ভাতার তালিকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এই তিনজনের নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে প্রথমে ৩৪ হাজার টাকা দাবি করা হয়। পরে ৩০ হাজার টাকায় বিষয়টি চূড়ান্ত হয় বলে তিনি দাবি করেন।

‎নুর আমীন বলেন, নাম তালিকাভুক্ত করার কথা বলে প্রথম দফায় তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়। বাকি টাকা কয়েক দিন পর দেওয়ার কথা ছিল। তবে দলীয় পরিচয় ব্যবহার করে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পরদিনই তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, সরকারি ভাতা পাওয়ার আশায় তারা ওই অর্থ দিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে টাকা ফেরত দেওয়া হয়।

‎এ বিষয়ে শোকজ হওয়া হারাগাছ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি বিভিন্ন সহায়তা বা ভাতার সুযোগ নিয়ে এলাকায় আগ্রহ রয়েছে। এ ধরনের সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি অর্থ দাবি করলে তা নিয়ে বিভ্রান্তি ও হয়রানির আশঙ্কা তৈরি হয়। ফলে অভিযোগটি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, কোনো ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনে জড়িত হলে তা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এর সঙ্গে দলের ভাবমূর্তিও জড়িয়ে পড়ে। এ কারণেই অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রাথমিক তদন্তের পর শোকজ করা হয়েছে। শোকজের জবাবে সাইদুল ইসলাম রঞ্জু কী ব্যাখ্যা দেন এবং তার বিরুদ্ধে পরবর্তী সময়ে কি ব্যবস্থা নেয়া হয় এখন সেটিই দেখার বিষয়। তবে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category