শিরোনাম :
এম. শোয়াইব শরীফ শোয়েব কে ঘিরে কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সড়ক পরিবহনে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা, ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত প্রশাসনের কাছে অনুরোধ করবো দলী বিবেচনা করবেন না। রূপসায় কৃষকদের থেকে  ধান সংগ্রহ এর উদ্বোধন এ আজিজুল বারী হেলাল এমপি ‎মিঠাপুকুরের আলোচিত হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়নি কেউ: পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের পানগুছি সেতুর দাবিতে মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন রংপুর আদালতে ওকালতনামা-জামিননামাসহ কাগজপত্রের দাম বৃদ্ধি, নিম্নআয়ের মানুষের জন্য বিচার আরও কঠিন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এটিএম আজম খান। জয়পুরহাট সদর চাউল ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিতগ বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোক নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে সরকার: ডা.শফিকুর রহমান
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে রণক্ষেত্র: ১৪৪ ধারা জারি

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা ও কাঁঠালতলি এলাকাসহ আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।​দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে রোববার সকাল থেকেই রাজপথে অবস্থান নেয়।​গত রোববার (৩ মে) দুপুরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। তবে আন্দোলনকারীরা কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।

​সোমবার (৪ মে) দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বিকেলে নতুন কমিটির সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি বনরূপা এলাকায় পৌঁছালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
​শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন বনরূপা ও কাঁঠালতলি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
​বিকেলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category