শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এসপির

Reporter Name
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকালে অনুষ্ঠিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন ও সালাম গ্রহণ করেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।​প্যারেড কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ০৯টি সুসজ্জিত কন্টিনজেন্ট পুলিশ সুপারকে সালাম ও অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।

​প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি তাদের সুশৃঙ্খল পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘জিএস’ (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জেলার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।​মাস্টার প্যারেডের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের মোটরযান শাখা পরিদর্শন করেন। এরপর তিনি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত সরকারি পোশাক ও সরঞ্জামাদির সঠিক রক্ষণাবেক্ষণ যাচাইয়ের লক্ষ্যে ‘কীট প্যারেড’ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।​এই চোখধাঁধানো প্যারেড অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
​জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ)
​জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল)
​জনাব আসিফ ইমাম (অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল)।​জনাব মোঃ নুরুল আমীন (সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল)
​জনাব মোজাম্মেল হক (সহকারী পুলিশ সুপার, এসএএফ)।​প্যারেডকে কেন্দ্র করে জেলা পুলিশ লাইন্স এলাকায় এক উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category