শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

রূপসায় কারিতাসের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

চিত্র সেন: রূপসায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল আয়োজিত মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য আশ্বাস প্রকল্প (ফেজ-২) এর আওতায় “Provide Sensitisation Session to Private and Public Institutions” শীর্ষক সরকারি ও বেসরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে উদ্বুদ্ধকরণ সভা আজ ২০ মে (বুধবার) সকালে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন প্রকল্পের ব্যবস্থাপক প্রভাষ চন্দ্র বিশ্বাস।

সারভাইভারদের পুনঃএকত্রীকরণে কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন প্রকল্পের ডেপুটি ম্যানেজার (এম অ্যান্ড ডি) আসিফ মল্লিক শুভ। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের কেস ম্যানেজার (সোশ্যাল সার্ভিস) লিমন রায়।

এসময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মিলন কান্তি সরকার, ইসলামী রিলিফ বাংলাদেশ রূপসার মোঃ জাকারিয়া, প্রকল্পের সোশ্যাল মোবিলাইজার লাভিনিয় মুক্তা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন প্রমুখ।

উক্ত প্রকল্পটি বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের মর্যাদা পুনরুদ্ধার, সার্বিক কল্যাণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা করে আসছে। উদ্বুদ্ধকরণ সভায় সারভাইভারদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, নিরাপত্তা ও মানসিক সহায়তাসহ প্রয়োজনীয় সেবা প্রাপ্তির বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প উপস্থাপনের মাধ্যমে বর্তমান অবস্থা, সমস্যা ও চাহিদা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। এই প্রতিষ্ঠানটি রূপসায় ৮৯ জন নারী ও পুরুষ সারভাইভারকে চিহ্নিত করে ৭৬ জনকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে। সভায় মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সহযোগিতা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category