শিরোনাম :
ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার ‎বদরগঞ্জে কেউ মিছিল-মিটিংয়ের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে রাজপথেই জবাব দেওয়া হবে: পৌর বিএনপির সভাপতি কমল লোহানী  ‎ ‎‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’— বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা বদরগঞ্জে রেললাইনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের কর্মসূচি অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ দিঘলিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বেজি আলামিন গ্রেপ্তার নজরুল প্রতিযোগিতায় ৩টি বিষয়ে রফিকুলের জয়লাভ ৮ নং হাটিলা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের অনুসারী যুবলীগ নেতা জুয়েল ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

রূপসার মিল্কী দেয়াড়ায় জামায়াতের মেম্বার প্রার্থীর লিফলেট বিতরণ। ইউপি নির্বাচন সামনে রেখে ভোটারদের সঙ্গে মতবিনিময়, উন্নয়নের প্রতিশ্রুতি

Reporter Name
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৩ নং মিল্কী দেয়াড়া ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার প্রার্থী মোঃ সোলাইমান মাতব্বরের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

এ সময় জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা হেকমত আলী ও ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ সোলায়মান মাতব্বর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কথা বলেন।

লিফলেট বিতরণকালে প্রার্থীরা আসন্ন নির্বাচনে তাদের প্রার্থিতা তুলে ধরেন এবং ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।

0-0x0-0-0#

মতবিনিময়কালে মেম্বার প্রার্থী মোঃ সোলায়মান মাতব্বর বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে ওয়ার্ডের উন্নয়ন ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category