শিরোনাম :
রূপসার হাতেমতলায় অস্থায়ী কুরবানীর পশুর হাটের উদ্বোধন শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত ছাতকে ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪-এর উপজেলা পর্যায়ের অনুষ্ঠিত শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত নড়াইলের কালিয়ায় পিআইও মোস্তফা কামাল বদলী হলেও কর্মস্থল ছাড়ছেন না ঝালকাঠিতে সেবাশ্রমে যুবদল নেতার ফ্যান ও নগদ অর্থ উপহার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ”এর আওতাভুক্ত এলাকা বটিয়াঘাটা অন্তভূর্ক্ত মৌজাসমূহ নিয়ে আলোচনা সভা সভাপতি-সুষেন, দুলাল-সাধারণ সম্পাদক, নুপুর-সাংগঠনিক সম্পাদক, পলাশ-কোষাধ্যক্ষ “ছাতকে কেন্দ্রীয় শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটি গঠন
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

রূপসার হাতেমতলায় অস্থায়ী কুরবানীর পশুর হাটের উদ্বোধন

Reporter Name
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নাহিদ জামানঃ
রূপসায় পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গার হাতেমতলা এলাকায় বহুল প্রতীক্ষিত কুরবানীর অস্থায়ী পশুর হাট ২৪ মে রবিবার বিকালে হাতেমতলা এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে এ অস্থায়ী পশুর হাট।
গ্রামীণ জনপদের প্রাণচাঞ্চল্যে ভরপুর এ হাট কে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ক্রেতা ও বিক্রেতাদের আগমনে আগামী কয়েকদিন মুখরিত থাকবে পুরো হাট এলাকা। প্রতিবছরের মতো এবারও এই হাটে দেশীয় বিভিন্ন জাতের গরু-ছাগলের পাশাপাশি বিদেশি ও উন্নত জাতের পশুর সমাহার ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা। কুরবানীর পশু কেনাবেচাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, খামারি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান।
সভাপতিত্ব করেন হাট পরিচালনা কমিটির আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন হাট পরিচালনা কমিটির সদস্য সচিব খন্দকার শরিফুল ইমলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাট পরিচালনা কমিটির সিনিয়র সদস্য ও জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলির সদস্য সৈয়দ নিয়ামত আলী, সাংবাদিক জিএম আসাদুজ্জামান,সমাজ সেবক শিক্ষক মারুফুল হক, সিরাজ সরদার, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুজ্জামান, বিএনপি নেতা সরদার শিহাবুল ইসলাম, পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন সোহাগ, যুবদল নেতা জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মাওঃ আঃ গফফার, বিএনপি নেতা জিএম মাসুদ, সমাজসেবক এসকেন মাস্টার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাঈম আহম্মেদ, কৃষকদল নেতা হাফিজুর রহমান, আলমগীর সরদার, আহম্মদ শেখ, মাসুম বিল্লাহ, ইমরান শেখ, জুলহাস সরদার, জাকির পাইক, সোহাগ সরদার, সেলিম ফকির, হিরোক গোলদার, আবুল কাশেম,ইমরান শেখ, মুছাব্বির শেখ, আকবর শেখ, শামীম সরদার, সাহেব আলী শেখ, সৌরভ সরদার, জুয়েল পাইক ও নুর ইসলাম ফকির, সাহেব আলী শেখ প্রমুখ।
আয়োজকরা জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে হাটে নিরাপত্তা, যানবাহন পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরের পশুর হাট সফলভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category