শিরোনাম :
‎বদরগঞ্জে বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না: স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হান কবির মণিরামপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক আওরাবুনিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সবুজ বেপারী: রাজপথের পরীক্ষিত নেতৃত্বে নতুন আশার আলো বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় কৃষকদের সার সরবরাহ নিশ্চিতের প্রত্যয়ে কাঠালিয়ায় বিএফএ ও খুরচা সার ব্যবসায়ী কমিটি গঠন বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত শুল্ক ফাঁকি দিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজন আটক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরে সিংড়ায় গাঁজার গাছসহ তোফাজ্জল হোসেন পিচ্চি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে অভিযুক্ত ব্যক্তির নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কেজি ওজনের একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার এবং তোফাজ্জলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটক তোফাজ্জল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গোপনে গাঁজা চাষ ও বেচাকেনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category