শিরোনাম :
দিঘলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের শ্রদ্ধা নিবেদন প্রতিটি পরিবার হবে স্বাবলম্বী ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য মোরেলগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ‎বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর তীর রক্ষায় ৯২ লাখ টাকার প্রকল্প,কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এলাকাবাসীর   ঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

Reporter Name
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ: মুক্তিপণের দাবিতে জিম্মি করে নির্যাতনের অভিযোগ, কোস্ট গার্ডের অভিযানে বনে পালাল দস্যুরা ,সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত রোববার (১১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে কুখ্যাত সম্রাট বাহিনীর সদস্যরা। এ তথ্যের ভিত্তিতে গত ১১ অক্টোবর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দস্যুদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের ধরে নিয়ে জিম্মি করে। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তাঁরা।

উদ্ধার হওয়া চার জেলে হলেন—মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁরা সবাই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আশা প্রকাশ করেছে, সরকারের নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে বনদস্যুমুক্ত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category