শিরোনাম :
খুলনায় র‍্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল সহ বি- কোম্পানি ৩ জন গ্রেপ্তার ‎রংপুরে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি মোরেলগঞ্জে গাছে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার বাগেরহাটে মোরেলগঞ্জে সেপটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত বদরগঞ্জে মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিলেন ছেলে,থানায় অভিযোগ।  ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সহ-সভাপতি হলেন মুফতি সালেহ আহমাদ মুহিত ‎বদরগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে ভোটের আগে মাঠ গরম, চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু ‎ বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে জখম অভিযোগ।  মোরেলগঞ্জ সদর ইউনিয়নে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত ‎বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামসহ সংক্রামক রোগ মোকাবেলা বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি অনুমোদন

Reporter Name
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

হাজীগঞ্জে ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, হাজীগঞ্জ: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শাখা শ্রমিক দলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি, শ্রমিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সম্মেলনের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার উল্যাহ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা স্বপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আলাউদ্দিন তরুণ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. জাকির বেপারী, মো. শাহ আলম গাজীসহ ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

সম্মেলনের শেষ পর্বে ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে মো. রফিকুল ইসলাম খলিফা সভাপতি, মো. আলমগীর মিজি সিনিয়র সহ-সভাপতি, মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মো. বিল্লাল যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ দলকে আরও সুসংগঠিত করা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category