শিরোনাম :
ডুমুরিয়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপিত দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ, মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের আয়োজন পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত বদরগঞ্জ মহিলা কলেজ সরকারীকরণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম ‎রংপুরে দোলনচাঁপা আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর ‎ফেসবুকে রায়হান কবির মিল্টনকে নিয়ে কটূক্তির অভিযোগ, সাইবার আইনে মামলার হুঁশিয়ারি মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

Reporter Name
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

­

হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

 

হালিশহর প্রতিনিধি: মোঃ মঈনুদ্দিন

 

চট্টগ্রাম নগরের হালিশহরে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে হালিশহর থানার বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার দুজন হলেন—হাজেরা আক্তার টুনি (২৫) এবং নুর নাহার ওরফে ঝিল্লি (৪৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে সোমবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পুলিশের একটি দল বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানের একপর্যায়ে জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে দুই নারীকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তাদের তল্লাশি চালানো হলে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ওরফে ঝিল্লিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজা মাদক ব্যবসার কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তবে গ্রেপ্তার দুই নারী মাদকদ্রব্যের সঙ্গে কীভাবে জড়িত এবং উদ্ধার করা গাঁজা কোথা থেকে আনা হয়েছিল—এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।

 

এ ঘটনায় হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার দুই নারীকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নগরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হালিশহরেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category