শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

Reporter Name
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়নের দৃষ্টি নন্দন সড়ক সহ ১৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৯৩৫ টাকার ২টি প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় ৭৭ লাখ টাকার ১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮.৯৫ টাকার একটি প্রকল্প উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ী হতে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
বিকেলে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ০৪০.২৭৪ টাকার দৃষ্টি নন্দন সড়ক ভাটিরা হতে কালীগঞ্জ প্রকল্প এবং ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫.৫০৮ টাকার জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি হতে জামালপুর জিসি ভায়া দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
এ সময় অন্যান্যের মাঝে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, মোক্তারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইযুব বাগমার, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category