শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় যুবলীগ নেতা বদরুল আলম গ্রেফতার

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় সাবেক যুবলীগ নেতা বদরুল আলম ভদ্দরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(১৩ জুলাই) বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ থানার পুলিশ তাকে বাগেরহাটের একটি বাড়ি থেকে গ্রেফতার করে।সানকিভাঙ্গা গ্রামের সুন্দর আলী খানের ছেলে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভদ্দর স্থানীয় ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক। গত ১৪ জুন ১ লাখ ৪৩ হাজার পিচ নকল ডারবি সিগারেট ঊদ্ধার হওয়া মামলার প্রধান আসামি তিনি।

প্রসংগত, গত ১৪ জুন সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর কাছে বস্তাবন্দি অবস্থায় ১ লাখ ৪৩ হাজার নকল ডারবি সিগারেট ও সিগারেট তৈরীর বিপুল পরিমান কাচামাল ঊদ্ধার করে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল। এ ঘটনায় ক্রাউন টোবাকোর মালিক বদরুল আলম ওরফে ভদ্দর, তার ম্যানেজার মনির বয়াতি ও মজিবর শেখকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ব্রিটিশ-আমেরিকা টোবাকো কোম্পানীর লিগ্যাল অফিসার মর্তুজা রেজা। এর পর থেকে ভদ্দর ও তার লোকজন সিগারেট কারখানায় তালা ঝুলিয়ে নিরুদ্দেশ হয়ে যান।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ব্রিটিশ-আমেরিকা টোবাকো কর্মকর্তার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার প্রধান আসামি বদরুল আলমকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category