শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বদলে যাবে কৃষি ও সেচব্যবস্থা

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া ঝুকিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন এবং জামায়াত নেতা ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের ঝুকিয়া খাল পুনঃখননের পাশাপাশি নির্মাণ করা হবে ২টি বক্স কালভার্ট ও ১টি কাঠের সেতু। এছাড়া খালের দুই তীরে বৃক্ষরোপণ এবং সেচ সুবিধা নিশ্চিত করতে পাইপ স্থাপন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজ, মাছ চাষ এবং পানি নিষ্কাশনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তারা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষ সম্প্রসারণ ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category