শিরোনাম :
সিলেটে মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার’ আটক-২ নারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে শাহবাগ থানায় জিডি বদরগঞ্জে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড খুলনার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইটভাটা দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ‎বদরগঞ্জে ভ্যানচালক আরিফ হত্যা মামলার আসামি গোপাল ব্যানার্জি র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ‎ বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড বাগেরহাটের মোরেলগঞ্জে ঈদ-উল আযহা উপলক্ষে টিসিবি পন্য বিক্রয় শুরু
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

খুলনার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

খুলনা ( বটিয়াঘাটা) প্রতিনিধিঃ রিপন রায়

খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম্য আদালত সক্রিয়কারণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলার ০৭ টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গণের সাথে গ্রাম্য আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল ১২ মে -২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা , গ্রাম্য আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রতি মাসের শেষ কর্ম দিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত ও উপজেলা নির্বাহী অফিসার’র দপ্তরে প্রদান করতে হবে এবং আদালতের শক্তিশালী, গ্রাম্য আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ইউনিয়ন পরিষদে উচ্চ আদালত হতে প্রাপ্ত নথি গ্রাম্য আদালতের মাধ্যমে নিষ্পত্তি এবং প্রতিবেদন প্রেরণ , গ্রাম্য আদালতের ক্ষমতা, গ্রাম্য আদালত পরিচালনায় সদস্য সদস্যাদের দায় দায়িত্ব ইত্যাদি সহ গ্রাম্য আদালতের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সমন্বয় সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্ৰাম্য আদালতের উপজেলা সমন্বয়ী শাহিনুর রহমান ।উপজেলা নির্বাহী অফিসার গ্রাম্য আদালতের কার্যক্রম ডকুমেন্টেশন যারা ভালোভাবে মেনটেইন করে এমন হিসাব সহকারীদের পুরস্কৃত করেন এর মধ্যে প্রথম স্থান অধিকার করে ১ নং জলমা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর
মোঃ নুরুল ইসলাম ,দ্বিতীয় স্থান
অধিকার করে ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর সেলিনা খাতুন এবং তৃতীয়
৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন‌ পরিষদের হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর শম্পা সরদার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category