শিরোনাম :
‎খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে ভুয়া,মানহানিকর ফেসবুক পোস্ট চাল সিন্ডিকেটের  হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান রাজন দোয়া ও সমর্থন প্রত্যাশী জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চাঁদপুরের মেয়ে মাইলস্টোন কলেজের শিক্ষিকা তিশার প্রাণ গেল রাজধানীর সড়কে আরব সাগরে ভারত-পাকিস্তান রণতরির সংঘর্ষ! পাকিস্তানকে কড়া প্রতিবাদ ভারতের! মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি , থানায় জিডি ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক হাজীগঞ্জের ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন,ধাক্কা দিলে দরজা খুলে যাবে’ নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ রিপন রায়:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকরভাবে উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় শিক্ষা সপ্তাহের মূল্যায়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে যোগ্যতা, সৃজনশীলতা, পাঠদানের মান, শিক্ষার্থীদের ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে অবদানের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
সুকৃতি মন্ডল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তিনি শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং কর্মমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সুকৃতি মন্ডলকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের। ভবিষ্যতেও তিনি শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এদিকে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও সুকৃতি মন্ডলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category