আজিজুল ইসলাম, দৈনিক ইবি নিউজ: স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ইতিহাসের আলোকে তাঁর রাজনৈতিক জীবন ও অবদানকে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব।
স্বাধীনতা-পরবর্তী সময়ে তাঁর অনেক সিদ্ধান্তের ভুল-ত্রুটি থাকতে পারে, সেগুলো নিয়ে সমালোচনাও হতে পারে। তাঁর রাজনৈতিক জীবনকে যারা ভিন্নভাবে দেখেন, তারা তাঁর সমালোচনামূলক দিকগুলো নিয়ে আলোচনা করতেই পারেন। কিন্তু আমি তাঁর ভালো দিকগুলোই দেখতে চাই এবং সেসব অবদানকেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই।
কারণ আমি একজন বাংলাদেশি। দীর্ঘ ত্যাগ, সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি লালসবুজ পতাকা এবং একটি মানচিত্র। এই অর্জনের পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের কারও অবদানকেই আমি অস্বীকার করি না। জাতির স্বাধীনতার জন্য যাঁরা যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, তাঁদের সবার প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে।
ইতিহাসের বিচার ইতিহাসই করবে। আমাদের দায়িত্ব হলো ইতিহাসকে জানা, বুঝতে চেষ্টা করা এবং যার যার অবদানকে যথাযথ মর্যাদায় স্মরণ করা।