শিরোনাম :
‎রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ‘স্তব্ধ’ কর্মসূচি, নেসকো কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রংপুরে ‘ঢাকা বিরানি হাউস’-এর নতুন শাখার শুভ উদ্বোধন ‎ভাঙা কালভার্টে ঝুঁকিতে চার গ্রামের মানুষ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ গাছ কাটার অভিযোগ, ম্যানেজিং কমিটি নিয়েও প্রশ্ন হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ হাজীগঞ্জে মাদক মামলায় যুবকের ১ মাসের কারাদণ্ড মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—কচুয়া নয়াপাড়ার কিশোরদের ফুটবল দিলেন রায়হান কবির মিল্টন ‎রংপুরে কালবেলার সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কোতোয়ালি থানার এসআই ক্লোজড বদরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিক ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

‎রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ‘স্তব্ধ’ কর্মসূচি, নেসকো কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতা-কর্মী ও গ্রাহকেরা প্রিপেইড মিটার বাতিল ও আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে রংপুরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎শাপলা চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল, আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমনসহ প্রিপেইড মিটারের কয়েকজন ভুক্তভোগী।

‎জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু। কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম, সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজুসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটার গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তাঁরা অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানান। কর্মসূচি থেকে নেতারা ঘোষণা দেন, প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না হলে আগামী ২০ সেপ্টেম্বর নেসকোর রংপুর কার্যালয় ঘেরাও করা হবে। এ সময় ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে হাজার হাজার আবেদনপত্র নিয়ে কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category